মোবাইলেই টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন: ধাপে ধাপে প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ অক্টোবর থেকে সরকার দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশু বিনামূল্যে টাইফয়েড টিকা পাবে। টিকা নেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।
মোবাইল থেকে রেজিস্ট্রেশন করার সহজ পদ্ধতি
১. ওয়েবসাইটে যান: আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে এই লিঙ্কে প্রবেশ করুন: [https://vaxepi.gov.bd/registration/tcv](https://vaxepi.gov.bd/registration/tcv)
২. শিশুর তথ্য দিন:
* জন্ম তারিখ (দিন/মাস/বছর)
* জন্ম নিবন্ধন নম্বর (১৭ অঙ্কের)
* লিঙ্গ (ছেলে/মেয়ে)
* ক্যাপচা কোড যাচাই করুন।
৩. যোগাযোগের তথ্য দিন:
* বাবা/মায়ের মোবাইল নম্বর
* ইমেইল (ঐচ্ছিক)
* পাসপোর্ট নম্বর (ঐচ্ছিক)
* বর্তমান ঠিকানা
সব তথ্য সঠিকভাবে পূরণ করে 'সাবমিট' বাটনে চাপুন।
৪. ওটিপি দিয়ে নিশ্চিত করুন: আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসবে। সেটি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
৫. টিকা নির্বাচন করুন: এরপর টাইফয়েড টিকা নির্বাচন করুন এবং আপনার সন্তানের জন্য সঠিক ক্যাটাগরি বেছে নিন:
* স্কুলে পড়ুয়া (নবম শ্রেণি পর্যন্ত)
* স্কুলবহির্ভূত (৯ মাস থেকে ১৫ বছর বয়সী)
৬. ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন: রেজিস্ট্রেশন শেষে একটি ভ্যাকসিন কার্ড তৈরি হবে। কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। টিকা নেওয়ার সময় এই কার্ডটি সঙ্গে নিয়ে যেতে হবে।
টিকাদান কর্মসূচির সময়সীমা
* প্রথম ১০ দিন: স্কুলের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পের মাধ্যমে টিকা দেওয়া হবে।
* পরবর্তী ৮ দিন: যেসব শিশু স্কুলে টিকা নিতে পারেনি, তারা নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে।
আরও পড়ুন- হার্ট অ্যাটাক: যে ৫ লক্ষণ দেখলে সতর্ক হবেন
আরও পড়ুন- লাল ও সাদা ডিমের মধ্যে কোনটি বেশি পুষ্টিকর
মনে রাখবেন, এই কর্মসূচি সম্পূর্ণ বিনামূল্যে। আপনার সন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য দ্রুত রেজিস্ট্রেশন করে নিন।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে
