| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে লিভারের অংশ দিয়েও বাঁচানো গেল না, মারা গেলেন স্ত্রীও

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৫ ১৮:৩৬:৩২
স্বামীকে লিভারের অংশ দিয়েও বাঁচানো গেল না, মারা গেলেন স্ত্রীও

নিজস্ব প্রতিবেদক: স্বামীকে লিভারের কিছু অংশ দান করার পরও দুজনের কেউই বাঁচলেন না। সম্প্রতি ভারতের পুনের একটি বেসরকারি হাসপাতালে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর।

যেভাবে ঘটেছিল ঘটনাটি

মৃত দম্পতির নাম বাপু কোমকার ও কামিনী কোমকার। গত ১৫ আগস্ট বাপু কোমকারের লিভার প্রতিস্থাপন করা হয়, যেখানে তার স্ত্রী কামিনী কোমকার লিভারের অংশ দান করেন। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পরেই বাপুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং ১৭ আগস্ট তিনি মারা যান। এর চার দিন পর, ২১ আগস্ট, তার স্ত্রী কামিনীর শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং চিকিৎসার সময় তারও মৃত্যু হয়।

এই ঘটনার পর তাদের পরিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরে অভিযোগ দায়ের করে।

হাসপাতালের বক্তব্য

অভিযোগ পাওয়ার পর মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর হাসপাতাল থেকে রোগীদের চিকিৎসা সংক্রান্ত সব তথ্য ও ভিডিও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তদন্তে সবরকম সহযোগিতা করবে।

তারা আরও জানায়, বাপুর শারীরিক জটিলতা ছিল এবং এই ধরনের অস্ত্রোপচারে যে ঝুঁকি থাকে, সে সম্পর্কে রোগীর পরিবারকে আগেই জানানো হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে, অস্ত্রোপচারের পর কামিনী সুস্থ থাকলেও হঠাৎ করেই সেপটিক শকের কারণে তার বিভিন্ন অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয়।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...