| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ার সীমান্তে বিমান হামলা, নিহত ৩৫

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৪ ১০:১৫:৫৫
নাইজেরিয়ার সীমান্তে বিমান হামলা, নিহত ৩৫

নিজস্ব প্রতিবেদক: ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বর্নো প্রদেশের কুমশে এলাকায় বিমান হামলায় অন্তত ৩৫ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। সেনাদের ওপর হামলার প্রস্তুতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে নাইজেরিয়ান বিমান বাহিনী (এনএএফ)।

হামলার কারণ ও পরিস্থিতি

নাইজেরিয়ায় সশস্ত্র জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও তাদের প্রতিদ্বন্দ্বী আইএসআইএল (আইসিসি) ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) হামলা সম্প্রতি বেড়ে গেছে। সামরিক ঘাঁটিতে একের পর এক হামলায় সেনা নিহত হচ্ছে এবং অস্ত্রশস্ত্র ছিনতাই হচ্ছে। এর ফলে নাইজেরিয়ার পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ক্যামেরুন, চাদ ও নাইজারের সীমান্ত এলাকাতেও সহিংসতা ছড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটেই সামরিক বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে এই বিমান হামলা চালানো হয়।

এনএএফের মুখপাত্র এহিমেন এজোদামে বলেন, হামলার পর স্থলসেনাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে।

সহিংসতা ও যুক্তরাষ্ট্রের সহায়তা

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৬ বছর ধরে চলা এই সংঘর্ষে এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আরও পড়ুন- ফজরের নামাজে হামলা, নাইজেরিয়ায় ২৭ জন নিহত

এই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে ৩৪৬ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যার মধ্যে বোমা, রকেট ও বিভিন্ন যুদ্ধাস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অস্ত্র সরবরাহের মাধ্যমে নাইজেরিয়া সন্ত্রাসবিরোধী অভিযানে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...