| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এবার ১২০ টাকায় মিলবে গরুর মাংস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৩ ১৭:১৯:৩১
এবার ১২০ টাকায় মিলবে গরুর মাংস

নিজস্ব প্রতিবেদক: গরুর মাংস বাঙালির খাদ্য সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বর্তমানে রাজধানীতে প্রতি কেজি গরুর মাংসের দাম ৭৫০ থেকে ৮০০ টাকা হওয়ায় সাধারণ মানুষের কাছে এটি প্রায় বিলাসবহুল পণ্যে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে ব্রাজিল।

ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডিয়াজ পোরেজ সম্প্রতি এক সভায় জানিয়েছেন, বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে প্রতি কেজি গরুর মাংস মাত্র ১২০ থেকে ১২৫ টাকায় আমদানি করতে পারবে। তিনি আরও বলেন, ব্রাজিল কম দামে হালাল মাংস সরবরাহ করতে প্রস্তুত এবং বর্তমানে বহু মুসলিম দেশ ব্রাজিল থেকে মাংস আমদানি করছে।

রাষ্ট্রদূতের দাবি, ব্রাজিল থেকে মাংস আমদানি করা হলে দেশের বাজারে দাম এক লাফে অন্তত ৬০০ টাকা কমে আসবে। এর ফলে গরুর মাংস আবারও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।

শুধু মাংস সরবরাহ নয়, ব্রাজিল বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণের কারখানা স্থাপন এবং পশু ও দুধের উন্নয়নেও বিনিয়োগ করতে আগ্রহী।

আরও পড়ুন- কমছে না পেঁয়াজের দাম

আরও পড়ুন- সবজির দামে বাজার পুড়ছে, ডিম মাছ মাংসও চড়া

তবে প্রশ্ন উঠেছে, দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকা ব্রাজিলের এই প্রস্তাব এবার বাস্তবে রূপ নেবে কি না। নাকি দেশের মাংসের বাজারের সিন্ডিকেটের দাপটে সাধারণ মানুষের এই আশা আবারও ভেস্তে যাবে?

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...