আজ ২ ঘণ্টা মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকতে পারে। বিশেষ করে নির্দিষ্ট কিছু গ্রাহক এই সময়ে সংযোগ বিচ্ছিন্নের সম্মুখীন হতে পারেন বলে জানানো হয়েছে।
মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, বিটিআরসির এনইআইআর (NEIR) পদ্ধতির একটি পরীক্ষামূলক কার্যক্রমের কারণে এই সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
যাদের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে:
মূলত যেসব গ্রাহক নিবন্ধনবিহীন হ্যান্ডসেট ব্যবহার করছেন, তারা এই দুই ঘণ্টা হ্যান্ডসেট থেকে সংযোগ বিচ্ছিন্ন অনুভব করতে পারেন। তবে এই পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়া মাত্রই সংযোগ আবার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
সিদ্দিকা/
