| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রতিদিন একসঙ্গে ৬ হাজার মানুষের ইফতার হয়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২২ ১১:২৪:০৮
প্রতিদিন একসঙ্গে ৬ হাজার মানুষের ইফতার হয়

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে অবস্থিত নলতা আহ্ছানিয়া মিশনে প্রতিদিন তৈরি হয় এক অন্যরকম জান্নাতি পরিবেশ। এখানে প্রতিদিন একসঙ্গে ইফতার করেন প্রায় ছয় হাজার মুসল্লি। দীর্ঘ ৯০ বছর ধরে রমজান মাসজুড়ে চলে এই বিশাল আয়োজন। ১৯৩৫ সালে খান বাহাদুর আহসানউল্লাহ এই ঐতিহ্যের সূচনা করেছিলেন, যা আজও ভক্তি ও পরম শ্রদ্ধায় পালন করছেন তার অনুসারীরা।

প্রতিদিন সকাল থেকেই শুরু হয় ইফতার তৈরির বিশাল কর্মযজ্ঞ। মাগরিবের আজানের আগেই বিশাল ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে দূর-দূরান্ত থেকে আসা মানুষের ভিড়ে। ইফতারের মেন্যুতে থাকে পুষ্টিকর সাতটি পদ—সিঙাড়া, সেদ্ধ ডিম, কলা, ছোলা, ফিরনি, খেজুর ও চিড়া। প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবক অত্যন্ত শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে প্রতিটি প্লেটে খাবার পরিবেশন করেন।

আয়োজকরা জানান, প্রতিদিনের এই বিশাল ইফতার আয়োজনে খরচ হয় প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা। এই পুরো অর্থই আসে ভক্ত ও দানশীল ব্যক্তিদের সহায়তায়। কেউ এককভাবে পুরো দিনের খরচ বহন করেন, আবার কেউ সম্মিলিতভাবে শরিক হন এই পুণ্যময় কাজে। কেবল ইবাদত আর সৃষ্টির সেবার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই এই আয়োজনের মূল লক্ষ্য।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...