| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেগা সুনামির সতর্কতা: বিলীন হতে পারে যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৯ ২৩:৩১:২৭
মেগা সুনামির সতর্কতা: বিলীন হতে পারে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন যে, আগামী ৫০ বছরের মধ্যে যদি উত্তর আমেরিকার ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, তবে এক হাজার ফুট উঁচু 'মেগা সুনামি' যুক্তরাষ্ট্রের বিশাল অংশকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারে। এই ফাটলরেখা উত্তর ভ্যাঙ্কুভার আইল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিস্তৃত।

ভার্জিনিয়া টেকের ভূতাত্ত্বিক বিজ্ঞানীরা সম্প্রতি এক গবেষণায় জানান, আগামী ৫০ বছরের মধ্যে এই এলাকায় ৮.০ মাত্রার ভূমিকম্প হওয়ার ১৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। এ ধরনের ভূমিকম্প হলে ওয়াশিংটনের সিয়াটল এবং ওরেগনের পোর্টল্যান্ডের মতো শহরগুলো সম্পূর্ণ প্লাবিত হতে পারে। এর ফলে উপকূলবর্তী ভূমি প্রায় ৬.৫ ফুট পর্যন্ত নিচে দেবে যেতে পারে। তখন সৃষ্ট মেগা সুনামির ঢেউগুলো ১,০০০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে, যা লাখ লাখ মানুষকে ঝুঁকিতে ফেলবে।

সাধারণ সুনামির চেয়ে ভিন্ন মেগা সুনামি

সাধারণ সুনামির ঢেউয়ের উচ্চতা কয়েক ফুট হলেও, মেগা সুনামির ঢেউ শত শত ফুট পর্যন্ত উঠতে পারে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, এ ধরনের ভূমিকম্পের প্রভাব কয়েক মিনিটের মধ্যেই ঘটবে, এবং তা প্রতিরোধের কোনো সুযোগ থাকবে না।

ভার্জিনিয়া টেকের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক টিনা ডুরা বলেন, "ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ভূমিকম্পের পর উপকূলবর্তী প্লাবনভূমি কীভাবে বিস্তৃত হবে, তা আগে কখনো হিসাব করা হয়নি।" গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ ওয়াশিংটন, উত্তর ওরেগন এবং উত্তর ক্যালিফোর্নিয়া।

উল্লেখ্য, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ১৭০০ সালের পর থেকে এত বড় মাত্রার কোনো ভূমিকম্প হয়নি। তাই এই অঞ্চলের ভৌগোলিক অবস্থা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...