| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে ৪ জনের মরদেহ: ঋণের বোঝা নাকি অন্য কোনো রহস্য

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৫ ১১:৩৭:১৩
রাজশাহীতে ৪ জনের মরদেহ: ঋণের বোঝা নাকি অন্য কোনো রহস্য

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে বামুনশিকড় এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন:

* মিনারুল ইসলাম (৩০)

* স্ত্রী সাধিনা বেগম (২৮)

* ছেলে মাহিম (১৩)

* মেয়ে মিথিলা (১৮ মাস)

পুলিশ জানায়,পুলিশ মিনারুলের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। মিনারুল ও তার ছেলে এক ঘরে ছিলেন, অন্য ঘরে ঘুমাচ্ছিলেন স্ত্রী ও মেয়ে। সকালে প্রতিবেশীরা ঘরে এসে মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেখতে পায়, মিনারুল ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছেন, ছেলের মরদেহ বিছানায়, আর অন্য ঘরে স্ত্রী ও মেয়ের মরদেহ শোয়ানো রয়েছে।

উদ্ধার করা চিরকুটে মিনারুল লিখেছেন, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে, আমি একা যদি মরে যাই, তাহলে আমার স্ত্রী-সন্তান কার কাছে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া তারা কিছুই পাবে না। আমি মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়া-দাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারলাম না। আমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো হলো। কারো কাছে আর কিছু চাইতে হবে না।

স্থানীয়রা জানান, মিনারুল একসময় জুয়ায় আসক্ত ছিলেন এবং মাদকও গ্রহণ করতেন। এতে বিপুল পরিমাণ ঋণ হয়। সম্প্রতি বাবার জমি বিক্রি করে কিছু ঋণ শোধ করলেও আর্থিক সংকট কাটেনি। অনেক সময় পরিবারের দুবেলা খাবারও জুটত না।

আশা/

ট্যাগ: মরদেহ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...