| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই নিহত ১০৯

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০২ ১২:০২:০৫
যুদ্ধবিরতি আলোচনার মাঝেই নিহত ১০৯

নিজস্ব প্রতিবেদক: যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা চলার মাঝেও থামেনি ইসরায়েলের আগ্রাসন। বরং আরও ভয়াবহ হয়ে উঠেছে হামলার মাত্রা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছেন অন্তত ১০৯ ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৬ জন ছিলেন দক্ষিণাঞ্চলের একটি খাদ্য বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে আসা সাধারণ মানুষ। সেখানে ইসরায়েলি সেনারা অতর্কিতে গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

উল্লেখযোগ্য বিষয় হলো—মাত্র এক মাসে খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়ে গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০ ফিলিস্তিনি। যা মানবিক সংকটকে আরও গভীর করেছে।

এদিকে, গাজা সিটিতে আবারও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। কোয়াডকপ্টার ড্রোন হামলায় সেখানে ৫ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও আল মাওয়াসি এলাকার আবাসিক বাড়িগুলোতে চালানো বিমান হামলায় মারা গেছেন আরও অন্তত ১২ জন।

সাম্প্রতিক ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ১৪০ বার হামলা চালিয়েছে। ফলে মৃত্যু ও ধ্বংসের গ্রাফ দ্রুতই ঊর্ধ্বমুখী। চলমান এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ হাজার।

মানবিক সহায়তা ও যুদ্ধবিরতির আলোচনা চললেও বাস্তবে গাজা এখনো রক্তাক্ত।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...