| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্বর্ণখনি ধসে নিহত ৫০

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ৩০ ১৬:৩৪:১১
স্বর্ণখনি ধসে নিহত ৫০

নিজস্ব প্রতিবেদক: উত্তর আফ্রিকার দেশ সুদানের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওয়াইদ মরুভূমি অঞ্চলে একটি স্বর্ণখনি ধসে অন্তত ৫০ জন শ্রমিক নিহত হয়েছেন। নিহত সবাই ওই খনিতে কাজ করতেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

রবিবার সকালের দিকে খনিটির একটি বড় অংশে হঠাৎ করে প্রচুর পাথর ও বালু ধসে পড়ে। এতে সেখানে কাজ করা বহু শ্রমিক চাপা পড়ে যান। দুর্ঘটনার পর আশপাশের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা নিজেরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পরে আসে সরকারি উদ্ধারকারী বাহিনী। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে আটকে পড়াদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, যারা ধ্বংসস্তূপের নিচে ছিলেন, তাদের সকলেই প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জীবিত উদ্ধার হওয়া শ্রমিকের সংখ্যা খুবই কম।

স্থানীয় সূত্র বলছে, খনিটিতে কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা ছিল না। এমনকি মাত্র দুই মাস আগেও একই খনিতে ধসের ঘটনা ঘটে, যদিও তখন হতাহতের ঘটনা ঘটেনি। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি।

সুদান বিশ্বের অন্যতম স্বর্ণ রপ্তানিকারক দেশ। দেশটির বিভিন্ন এলাকায় স্বর্ণের খনি থাকলেও অধিকাংশ খনিতেই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয় না। ফলে প্রায়ই ঘটে যাচ্ছে প্রাণঘাতী দুর্ঘটনা। এতে হতাহত হচ্ছেন দরিদ্র শ্রমজীবী মানুষরা।

এই ঘটনা আবারও সামনে এনেছে সুদানে শ্রম অধিকার ও খনি নিরাপত্তার ভয়াবহ চিত্র। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...