| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাস পুড়ে তানজানিয়ায় ৩৮ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ৩০ ১২:৫২:২৩
বাস পুড়ে তানজানিয়ায় ৩৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: তানজানিয়ার কিলিমাঞ্জারোর মোশি জেলায় বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আল-জাজিরার বরাতে জানা যায়, চলন্ত বাসের একটি টায়ার পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পরপরই দুটি গাড়িতেই আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

রোববার (২৯ জুন) প্রেসিডেন্ট অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। দুর্ঘটনায় মৃতদেহগুলো এতটাই পুড়ে গেছে যে এখন পর্যন্ত ৩৬টি লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। আহত ২৮ জনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা চিকিৎসাধীন।

দুর্ঘটনায় শোক জানিয়ে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান নিহতদের পরিবারকে গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি তিনি সড়ক নিরাপত্তা কঠোরভাবে মেনে চলার ওপর জোর দিয়েছেন।

তানজানিয়ায় সড়ক দুর্ঘটনা অনেকটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যদিও সরকার সড়ক নিরাপত্তা নিয়ে বহুবার প্রচারণা চালিয়েছে, তারপরও দুর্ঘটনার হার কমেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৩ থেকে ১৯ হাজার মানুষের মৃত্যু হয়, যা সরকারিভাবে প্রকাশিত ৩ হাজার ২৫৬ জনের সংখ্যার তুলনায় অনেক বেশি।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...