পারমাণবিক শক্তি উন্নয়নে এশিয়ার মুসলিম দেশকে সহায়তা দেবে রাশিয়া
নিজস্ব প্রতিবেদক: এশিয়ার মুসলিম দেশ মালয়েশিয়ার পারমাণবিক প্রযুক্তি ও শক্তি সক্ষমতা বাড়াতে সহায়তা করবে রাশিয়া। শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহারে প্রযুক্তিগত, মানবসম্পদ ও বাণিজ্যিক সহযোগিতার আশ্বাস দিয়েছে মস্কো।
শনিবার (২৮ জুন) মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে মালয়েশিয়ার শক্তি খাতে অংশীদারিত্ব আরও জোরদার করতে চার দিনের সফরে তিনি মস্কো যান। সেখানে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকসহ শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
ফাদিল্লাহ জানান, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকে পারমাণবিক প্রযুক্তি স্থানান্তর, মানবসম্পদ উন্নয়ন, আইনগত কাঠামো এবং বিদ্যুৎ গ্রিড আধুনিকীকরণসহ নানামুখী সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
তিনি বলেন, “রাশিয়ার বিস্তৃত পারমাণবিক অভিজ্ঞতা মালয়েশিয়ার ভবিষ্যৎ শক্তি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা এখন বেসলোড বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির মুখে আছি। কয়লা ও গ্যাসের ওপর নির্ভরতা কমাতে চাই, কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনেও পানির স্বল্পতা সমস্যা তৈরি করছে।”
মালয়েশিয়ার মন্ত্রিসভা ইতোমধ্যে নীতিগতভাবে পারমাণবিক শক্তিকে ভবিষ্যতের জ্বালানি মিশ্রণের অংশ হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
তবে এ প্রকল্প বাস্তবায়নের আগে ব্যাপক গবেষণা, জনসম্পৃক্ততা এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন উপ-প্রধানমন্ত্রী। তিনি বলেন, “জনগণের সমর্থন ছাড়া শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির পথে এগোনো সম্ভব নয়। এজন্য সরকার, সংস্থা ও এনজিওগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।”
এদিকে, এই সহযোগিতা কেবল মালয়েশিয়ার অভ্যন্তরীণ উন্নয়নেই নয়, বরং আসিয়ান পাওয়ার গ্রিড উদ্যোগেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফাদিল্লাহ ইউসুফ।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
