| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ইরানি হামলায় শত্রুদের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৫ ১৭:৩৩:০৪
ইরানি হামলায় শত্রুদের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ১২ দিন ধরে চলা ইরান-ইসরায়েল সংঘাতের অবসান ঘটেছে ২৪ জুনের যুদ্ধবিরতির মাধ্যমে। যদিও সাময়িক শান্তি ফিরে এসেছে, তবে ইরানি পাল্টা হামলায় ইসরায়েল যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে, তার প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ পেয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ১৩ জুন থেকে শুরু হওয়া সংঘর্ষের পর দেশটির কর কর্তৃপক্ষের কাছে এখন পর্যন্ত প্রায় ৩৮ হাজার ৭০০টি ক্ষতিপূরণ আবেদন জমা পড়েছে।

এসব দাবির মধ্যে রয়েছে ৩০ হাজার ৮০০টির বেশি ভবন, ৩ হাজার ৭০০-এর বেশি যানবাহন এবং ৪ হাজারের বেশি যন্ত্রপাতি ও অন্যান্য মালামালের ক্ষয়ক্ষতি। ধারণা করা হচ্ছে, এখনও বহু ক্ষতিগ্রস্ত স্থানের পক্ষ থেকে কোনো আবেদন জমা হয়নি।

এছাড়া, ইসরায়েলি ওয়েবসাইট ‘বেহাদ্রে হারে‌দিম’ জানিয়েছে, শুধু তেলআবিব অঞ্চল থেকেই ২৪ হাজার ৯০০টির বেশি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আর দক্ষিণাঞ্চলের আশকেলোন শহর থেকে এসেছে প্রায় ১০ হাজার ৮০০টি আবেদন।

তবে এত বিপুল সংখ্যক দাবির বিপরীতে কত টাকা ক্ষতিপূরণ দিতে হতে পারে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক আর্থিক হিসাব প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ১৩ জুন থেকে ইসরায়েল একাধিকবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইসরায়েল দাবি করে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। যদিও তেহরান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

ইরানের পক্ষ থেকেও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষে যুক্ত হয়ে ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা নিক্ষেপ করে।

শেষ পর্যন্ত ১২ দিনের টানা উত্তেজনা ও আকাশযুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মাধ্যমে আপাতভাবে থেমেছে ইরান-ইসরায়েল সংঘাত।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...