হরমুজ প্রণালী বন্ধের পথে ইরান, তেল-গ্যাস বাজারে অস্থিরতার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান, যা বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে।
টানা নয়দিন হুমকি ও পাল্টা হুমকির পর সম্প্রতি ইরানের তিনটি বড় পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচালিত এ অভিযানে ব্যবহৃত হয় বি-২ স্টিলথ বোমারু বিমান ও ক্লাস্টার বোমা। ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়েই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পর পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধের উদ্যোগ নেয় ইরান। ইতোমধ্যে দেশটির পার্লামেন্ট এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।
প্রণালী বন্ধের বিষয়টি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে রয়েছে। বিপ্লবী গার্ডের কমান্ডার ও সংসদ সদস্য ইসমাইল কোসারি জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা এখন এজেন্ডায় আছে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক কার্যকর হবে।
বিশ্ব তেল সরবরাহের প্রায় ২০ শতাংশই হরমুজ প্রণালী দিয়ে যায়। ফলে এ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানির দাম হঠাৎ করেই অনেক বেড়ে যেতে পারে। এমনকি যারা উপসাগরীয় দেশগুলো থেকে সরাসরি তেল-গ্যাস না কিনলেও তারাও এই সংকটের প্রভাব থেকে রেহাই পাবে না।
এর আগে ইরান-ইরাক যুদ্ধকালীন সময়েও (১৯৮০–৮৮) উপসাগরে জাহাজে হামলার ঘটনা ঘটলেও হরমুজ প্রণালী কখনোই সম্পূর্ণভাবে বন্ধ হয়নি। এই রুট ব্যবহার না করে উপসাগরীয় দেশগুলোর জন্য তেল-গ্যাস রপ্তানির কোনো বিকল্প সমুদ্রপথও নেই।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
