| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ইরানকে বড় সুখবর দিলেন পুতিন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২১ ১৭:০৫:৫৬
ইরানকে বড় সুখবর দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহারে ইরানের প্রতি রাশিয়ার কোনো আপত্তি নেই। বরং এমন উদ্যোগে মস্কো সহযোগিতা দিতেও প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। খবরটি প্রকাশ করেছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলু।

এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) খুঁজে পায়নি। তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা পারমাণবিক অস্ত্রকে ইসলামবিরোধী ঘোষণা করে যে ফতোয়া দিয়েছেন, তা এ বিষয়ে ইরানের অবস্থান পরিষ্কার করে দেয়।

পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া সবসময় পারমাণবিক অস্ত্র বিস্তারের বিপক্ষে অবস্থান নেয় এবং কোনো দেশ যদি শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহার করতে চায়, তাহলে রাশিয়া তাতে সহযোগিতার জন্য প্রস্তুত।

বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়েছে। ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে, যাতে দুই দেশেই শতাধিক মানুষ নিহত হয়েছে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুতিনের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইরানকে সমর্থনের ঘোষণা দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর চাপের মুখে এই বার্তা ইরানকে কিছুটা কৌশলগত সুবিধা দিতে পারে বলে বিশ্লেষকদের মত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...