| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার রকেট ছুড়লো উত্তর কোরিয়া

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২০ ১৫:০০:০২
এবার রকেট ছুড়লো উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক: উত্তর কোরিয়া আবারও উত্তেজনা ছড়াল। দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে ১০টির বেশি রকেট ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। বৃহস্পতিবার (গতকাল) এই রকেট নিক্ষেপের ঘটনা ঘটে। খবর— রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, উপকূলীয় এলাকাগুলোর দিকেই ছোড়া হয় এই ক্ষেপণাস্ত্রগুলো। তবে এসব রকেট কতদূর পর্যন্ত পৌঁছাতে সক্ষম বা এগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য কী— সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। বর্তমানে বিষয়টি নিয়ে গভীর বিশ্লেষণ চালাচ্ছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।

ওয়াশিংটন ও সিউল দুই দেশই ইতোমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে— যে কোনো ধরনের হামলা বা উসকানির জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও ব্যবহার নিষিদ্ধ রয়েছে। এই ঘটনার ফলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার ইংরেজি দৈনিক ‘কোরিয়া হেরাল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার এই রকেট নিক্ষেপ এমন এক সময় ঘটল, যখন দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপান সম্প্রতি একটি ত্রিপক্ষীয় আকাশ মহড়ায় অংশ নিয়েছে। মহড়াটি হয়েছিল বুধবার, যার মূল উদ্দেশ্য ছিল তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা।

উত্তর কোরিয়ার এই কার্যকলাপ তাই সরাসরি সেই সামরিক মহড়ার প্রতিক্রিয়া হিসেবেও দেখা হচ্ছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...