| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

কোন কোন অস্ত্রে এগিয়ে ইরান!

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৩ ২৩:৪২:২৯
কোন কোন অস্ত্রে এগিয়ে ইরান!

নিজস্ব প্রতিবেদক: ১৩ জুন ভোর রাতে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC)-এর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ও দুজন পরমাণু বিজ্ঞানীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পাল্টা জবাব আসবেই।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কড়া বার্তায় বলেছেন, ইসরাইলকে এই হামলার চরম মূল্য দিতে হবে। অপরদিকে ইসরাইলও নিজেদের অবস্থান স্পষ্ট করে জরুরি অবস্থা জারি করেছে। তারা এটিকে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দাবি করলেও মূলত যুদ্ধের সম্ভাবনা সামনে চলে এসেছে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—ইরান কি সত্যিই পাল্টা আঘাত হানতে পারবে? সেই সামর্থ্য কি রয়েছে তাদের? আর সামরিক শক্তিতে এগিয়ে আছে কে—ইরান, না ইসরাইল?

পরিসংখ্যান বলছে, আয়তনের দিক দিয়ে ইরান ইসরাইলের চেয়ে প্রায় ১০০ গুণ বড়। পারস্য উপসাগরের তেল ও গ্যাসসমৃদ্ধ দেশ ইরান এক বিশাল সামরিক শক্তির অধিকারী।

গ্লোবাল ফায়ার পাওয়ার নামের একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী—

* ইরানের মোট সেনাসদস্য ৯ লাখ ৬০ হাজার

* ইসরাইলের সেনাসদস্য ৬ লাখ ৩৫ হাজার

* ইরানের ট্যাংক ১ হাজার ৯৯৬টি

* ইসরাইলের ট্যাংক ১ হাজার ৩৭০টি

কিন্তু যুদ্ধবিমান ও প্রযুক্তিগত দিক থেকে ইসরাইল বেশ এগিয়ে।

* ইরানের যুদ্ধবিমান আছে ১১৬টি

* ইসরাইলের রয়েছে ২৪১টি

এছাড়া ইসরাইলের 'আয়রন ডোম' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে বহুবার কার্যকারিতা প্রমাণ করেছে। এই সিস্টেম বহু রকেট ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে।

তবে একটি বড় বাস্তবতা হলো—ইরানের সঙ্গে ইসরাইলের সরাসরি সীমান্ত নেই। ফলে ইরানের স্থলবাহিনী সরাসরি ইসরাইলে প্রবেশ করতে পারবে না। এই দিক থেকে ইসরাইলের আধুনিক বিমানবহর এবং দূরপাল্লার ড্রোন ব্যবহারের সুযোগ বেশি।

ইরান-ইরাক যুদ্ধের সময় ইরান যেভাবে সীমান্ত সুবিধা পেয়েছিল, এই যুদ্ধ পরিস্থিতিতে তা আর সম্ভব নয়।

ইসরাইল কখনো সরাসরি পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব স্বীকার না করলেও আন্তর্জাতিক মহলে ধারণা রয়েছে—তাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে। অপরদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি এখন আর গোপন নয়। দেশটি ধীরে ধীরে পরমাণু অস্ত্র সক্ষমতার দিকে এগোচ্ছে—এটি এখন 'ওপেন সিক্রেট'।

তবে গ্লোবাল ফায়ার পাওয়ার এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

এই মুহূর্তে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধ পরিস্থিতির সম্ভাবনা দেখা দিয়েছে। একদিকে সামরিক শক্তির তুলনা, অন্যদিকে ভূকৌশলগত বাস্তবতা—সব মিলিয়ে পরিস্থিতি খুব সহজ নয়। ইরান কতটা এগিয়ে আছে, তা শুধু অস্ত্রে নয়—নির্ধারিত হবে কৌশলে, মিত্রতায় এবং আন্তর্জাতিক সমর্থনেও।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...