| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানের শতাধিক ড্রোন!

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৩ ১১:৪৩:০৪
ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানের শতাধিক ড্রোন!

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে! গত কয়েক ঘণ্টায় ইরান থেকে ইসরাইলের দিকে ১০০-রও বেশি ড্রোন পাঠানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। ইসরাইলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন জানিয়েছেন, এসব ড্রোন গুলি করে ধ্বংস করতে সক্রিয়ভাবে কাজ করছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

জানা গেছে, ইরান থেকে ছোড়া এসব ড্রোন ইসরাইলে পৌঁছাতে কিছু সময় লাগবে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে—ইরানি ড্রোনগুলো ইরাকের আকাশপথ অতিক্রম করে ইসরাইলের দিকে ধেয়ে যাচ্ছে।

এদিকে, ইসরাইল চালু করেছে একটি গোপন সামরিক অভিযান—‘অপারেশন রাইজিং লায়ন’। দাবি করা হচ্ছে, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা। অভিযানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীরা প্রাণ হারিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইসরাইলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।

এছাড়া ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেন সালামি ও খতম-আল আম্বিয়া সদর দফতরের কমান্ডার গোলামালী রশিদ-এর মৃত্যু হয়েছে।

নিহতদের তালিকায় আছেন আরও দুই গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানী—ইরানের পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি এবং পরমাণু অস্ত্র প্রকল্পের সঙ্গে যুক্ত মোহাম্মদ মাহদি তেহরানচি।

মধ্যপ্রাচ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...