| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ২৪২ জনের সকলেই নিহত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১২ ১৮:৪৭:১২
ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ২৪২ জনের সকলেই নিহত

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন বিমানে থাকা সকল ২৪২ আরোহী। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।

নিউজ-১৮'র প্রতিবেদনে বলা হয়, বিমানে ২৩০ জন সাধারণ যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। নিহতদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।

আহমেদাবাদ সিটি পুলিশ কমিশনার জিএস মালিক বার্তাসংস্থা এপিকে জানান, দুর্ঘটনাস্থলে পৌঁছে যে চিত্র দেখা গেছে, তাতে কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, “বিমানটি একটি আবাসিক এলাকায় ভেঙে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদেরও হতাহতের আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত মোট কতজনের মৃত্যু হয়েছে, তা নির্ধারণে কাজ চলছে।”

এ দুর্ঘটনা গোটা দেশজুড়ে শোকের ছায়া নামিয়ে এনেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...