| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

পশুর লাথিতে ও কোরবানি দিতে গিয়ে দুই দিনে আহত যত মানুষ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৮ ১৯:১৯:৫০
পশুর লাথিতে ও কোরবানি দিতে গিয়ে দুই দিনে আহত যত মানুষ

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু সেই খুশিতে ভাঁটা পড়েছে কোরবানির সময় ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনায়। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর) জানিয়েছে, ঈদের আগের দিন ও ঈদের দিনে পশুর লাথি বা ধারালো অস্ত্রে আঘাত পেয়ে আহত হয়েছেন মোট ৬৪১ জন। এর মধ্যে ১৮১ জনের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে।

রবিবার (৮ জুন) হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন পশু কেনার সময় এবং ঈদের দিনে কোরবানি দেওয়ার সময় আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন এই বিপুল সংখ্যক মানুষ। আহতদের মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২০৭ জন, আর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৪৩৪ জন।

হাসপাতালের জরুরি বিভাগের কনসালট্যান্ট ডা. রিপন ঘোষ জানান, ঈদের দিন কোরবানি দিতে গিয়ে আহত হয়ে হাসপাতালে এসেছেন ৩২৫ জন। এদের মধ্যে ১০২ জনের অস্ত্রোপচার করা হয়েছে এবং তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে। বাকি রোগীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ঈদের আগের দিন পশুর লাথিতে আহত হয়ে হাসপাতালে এসেছিলেন ৩১৬ জন। তাদের মধ্যে ৭৯ জনের জরুরি অস্ত্রোপচার এবং ৮৫ জনের ভর্তি প্রয়োজন হয়।

ডা. রিপন বলেন, “ঈদের দিনে যারা এসেছেন তাদের বেশিরভাগই কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রে কেটে আহত হয়েছেন—কারো হাত কেটেছে, কারো পা, আবার কারো রগ কেটেছে। ঈদের আগের দিন যারা এসেছেন, তাদের মধ্যে অনেকেই পশুর লাথিতে পড়ে হাত-পা ভেঙেছেন।”

তিনি আরও জানান, যাদের অবস্থা গুরুতর নয়, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, নিটোরের জরুরি বিভাগে দায়িত্বরত আনসার সদস্য হাবিব বলেন, ঈদের দ্বিতীয় দিনেও সকাল থেকেই রোগীরা আসতে শুরু করেছেন। দুপুর ১২টা পর্যন্ত ৭০ থেকে ৮০ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন, যাদের সবাই কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন। দিনশেষে এই সংখ্যা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, ঈদুল আজহার সময় দেশে প্রতি বছরই কোরবানির পশু সামলাতে গিয়ে অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাত, পশুর লাথি বা শিংয়ের গুঁতোয় বহু মানুষ আহত হন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...