| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আবারও আসছে নিম্নচাপ, জুনেও দুর্যোগের শঙ্কা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৫ ১৫:১৫:৪৪
আবারও আসছে নিম্নচাপ, জুনেও দুর্যোগের শঙ্কা

মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপে দেশের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ধকল এখনো না কাটতেই আবহাওয়া অধিদপ্তর জানাল—জুন মাসেও তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি জুন মাসে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে দেশের উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে। এমন পরিস্থিতিতে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও রয়েছে এসব অঞ্চলে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্বে) মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, জুনে সাধারণ বৃষ্টিপাত স্বাভাবিকই থাকবে। তবে কিছু এলাকায় ভারি বর্ষণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

এছাড়া এই মাসে ৬ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে জুন মাসে বৃষ্টির পাশাপাশি বজ্রঝড়, তাপপ্রবাহ ও আকস্মিক বন্যার মতো বৈরী আবহাওয়ার সম্মুখীন হতে পারে দেশ। তাই সতর্ক থাকাই হবে বুদ্ধিমানের কাজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...