হজের আনুষ্ঠানিকতা শুরু বুধবার, করতে হবে যেসব আমল
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল বুধবার, ৪ জুন থেকে। সৌদি আরবের সর্বোচ্চ আদালতের ঘোষণায় জানানো হয়েছে, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ওইদিন থেকেই শুরু হচ্ছে হজের মূল পর্ব। পরদিন, ৫ জুন অনুষ্ঠিত হবে ‘ইয়াওমে আরাফা’ বা আরাফার দিন, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
হজের প্রথম দিনের করণীয় হিসেবে হাজিরা ইহরাম বাঁধবেন এবং মিনার উদ্দেশ্যে রওনা হবেন। শরিয়ত অনুযায়ী, ৮ জিলহজ জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছানো সুন্নত। সেখানে তারা নামাজ, ইবাদত ও রাত যাপন করে হজের সূচনা করবেন।
মিনায় করণীয়
মিনায় অবস্থানকালে হাজিদের মূল কাজগুলো হলো—
* পাঁচ ওয়াক্ত নামাজ জামাআতে আদায় করা
* তালবিয়া ও জিকিরে মশগুল থাকা
* কোরআন তিলাওয়াত করা
* অনর্থক গল্পগুজব ও সময় নষ্ট থেকে বিরত থাকা
এখানে প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। তাই আল্লাহর স্মরণে মগ্ন থাকা এবং ইবাদতে আত্মনিয়োগ করাই হলো মিনার মূল উদ্দেশ্য।
থাকার ব্যবস্থা ও সেবাসমূহ
মিনায় হাজিদের জন্য আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুর ব্যবস্থা রয়েছে। প্রতিটি তাঁবু নির্দিষ্ট নম্বরযুক্ত, যাতে সহজে চিনে নেওয়া যায়। খাবার সরবরাহ করবে সংশ্লিষ্ট হজ এজেন্সি।
হজের প্রতিটি অংশ ইসলামী দৃষ্টিকোণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই পূর্ণ মনোযোগ, আত্মসংযম ও খোদাভীতির সঙ্গে প্রতিটি আমল পালনের আহ্বান জানানো হয়েছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
