| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন হিরো আলম

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০২ ২০:০৮:৪০
ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক: ধার-দেনা আর সর্বস্ব বিক্রি করে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে এক বছর আগে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার মহাবৈ ছাবালিচর গ্রামের মো. রাজিব মিয়া ওরফে হিরো আলম (৩২)। পরিবারকে স্বপ্ন দেখিয়ে, উন্নত জীবনের আশায় গিয়েছিলেন তিনি। কিন্তু সৌদি গিয়ে দেখা যায়—কাজ নেই, কাগজপত্র নেই, আর প্রলোভনের পেছনে শুধু প্রতারণা।

স্থানীয় আদম ব্যবসায়ী আজিজুলের মাধ্যমে দাম্মামে যান হিরো আলম। কথা ছিল, একটি ফ্যাক্টরিতে মাসে ৪০ হাজার টাকা বেতনে চাকরি পাবেন। কিন্তু বাস্তবতা ছিল তার ঠিক উল্টো। আকামা না থাকায় কাজ পাওয়া তো দূরের কথা, পালিয়ে পালিয়ে থাকতে হতো। ভাইয়ের সহায়তায় অল্প কিছু আয় হলেও, নিজের খরচই চালানো কঠিন হয়ে পড়ে।

দেশে থাকা দেনাদাররা টাকার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছিল। স্ত্রী চাঁদনি বেগম ও দুই সন্তানকে নিয়ে তার পরিবার পড়েছিল অসহায়তার চরম পর্যায়ে। একপর্যায়ে হিরো আলম প্রায় প্রতিদিন ফোনে স্ত্রীর সঙ্গে কথা বললেও—কথাগুলো আর শান্তির ছিল না, ছিল শুধু হতাশা আর চাপের অভিযোগ।

গতকাল সোমবার সকাল ১১টার দিকে ফেসবুক লাইভে এসে পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলেন হিরো আলম। স্ত্রীর সঙ্গে টাকার বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ফোনটি তার ভাবি নিপা আক্তারকে দিতে বলেন। তখন তিনি স্পষ্ট জানিয়ে দেন, "আমি নিজেও না খেয়ে আছি, দেশে টাকা পাঠানোর কোনো উপায় নেই।"

এরপর ছোট মেয়ে হাবিবা (৭) ও বড় মেয়ে আশা মনির (১২) সঙ্গে কথা বলেন। মেয়েদের উদ্দেশে বলেছিলেন, "ভালো করে পড়ালেখা করো, বাবার জন্য দোয়া কোরো।" এ কথার কিছুক্ষণ পরেই ভিডিওর দৃশ্য অন্ধকার হয়ে যায়। তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন—সরাসরি লাইভ চলাকালীন।

পরিবারের বড় ভাই আরিফুল ইসলাম সৌদি থেকে ফোন করে খবরটি নিশ্চিত করেন।

ঘটনার পর হিরো আলমের বাড়িতে শোকের মাতম। বৃদ্ধা মা আনোয়ারা বেগম (৮০) ছেলের মৃত্যুতে বারবার বলে উঠছিলেন—“আমার বাজানরে মাইর‌্যালছে আজিজুইল্যা। হের বিচার চাই।”একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।

স্থানীয়রা জানান, হিরো আলম একজন শান্তশিষ্ট, পরিশ্রমী ছেলে ছিল। সংসারের হাল ধরতে গিয়ে দালালের প্রতারণার শিকার হয়েছে সে।

এই ঘটনার জন্য আদম ব্যবসায়ী আজিজুলকে দায়ী করছেন পরিবার ও এলাকাবাসী।

আজিজুলের মোবাইলে যোগাযোগ করলে তিনি শুধু বলেন—“পাঠানোর তিন মাস পর আমার আর কোনো দায় নেই।” তারপর ফোন কেটে দেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...