| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়টি জ্যান্ত সাপের সঙ্গে তৌসিফ মাহবুবের শুটিং

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৫ ১০:০৪:৩২
ছয়টি জ্যান্ত সাপের সঙ্গে তৌসিফ মাহবুবের শুটিং

নিজস্ব প্রতিবেদক: থ্রিলার পরিচালক ভিকি জাহেদের নতুন নাটক 'খোয়াবনামা'র একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে এক ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তৌসিফকে কাফনের কাপড় পরিয়ে কবরে শুইয়ে দেওয়া হয়েছে এবং তার শরীরের ওপর কিলবিল করছে ছয়টি জ্যান্ত সাপ।

তৌসিফ জানান, ব্যক্তিগত জীবনে সাপকে তিনি প্রচণ্ড ভয় পান। তাই এই দৃশ্যের শুটিং করার আগে তিনি পরিচালককে অনুরোধ করেছিলেন এটি সবার শেষে ধারণ করার জন্য। এই অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, "জীবিত হয়েও কবরে শুয়ে থাকা, কাফনের কাপড় পরা এবং সাপের সঙ্গে ৩০ মিনিট কাটানো আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা।" তিনি আরও বলেন, ভয়ে তিনি তার কাছের মানুষদের কাছে ফোন করে ক্ষমাও চেয়েছেন, কারণ এই সময়টুকু তার কাছে ৩০ বছরের মতো মনে হয়েছিল।

আরও পড়ুন- ভারতের সেরা ১০ ওয়েব সিরিজ: যা না দেখলেই নয়

আরো পড়ুন- চরম রসালো ১০ ভারতীয় ওয়েব সিরিজ, যা একবার হলেও দেখা উচিত

নাটকের গল্প নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি তৌসিফ। তিনি শুধু বলেন, এটি একটি ব্যতিক্রমী গল্প, যা অতিপ্রাকৃত থ্রিলার এবং মানুষের অন্তর্নিহিত ভয় নিয়ে তৈরি। নাটকটিতে তৌসিফ ছাড়াও অভিনয় করেছেন তানজিন তিশা এবং এ কে আজাদ সেতু। নাটকটি শিগগিরই ইউটিউবে 'ক্যাপিটাল ড্রামা' চ্যানেলে প্রকাশিত হবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...