| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

একশনে নামবে সেনাবাহিনী যে ঘোষণা দিলেন সেনাপ্রধান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২১ ০৯:৩৮:২১
একশনে নামবে সেনাবাহিনী যে ঘোষণা দিলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অ্যাকশনে নামার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, সেনাবাহিনী উপযুক্ত সময়ে মাঠে নামবে এবং সংবিধান ও আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।

অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সেনাবাহিনী ও এর সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচারের বিষয়ে সেনাপ্রধান কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “এসব অপরাধ লিপিবদ্ধ করা হচ্ছে এবং উপযুক্ত সময়ে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, কিছু ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ ধরনের উস্কানিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে বরং পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি বাহিনীর সদস্যদের আহ্বান জানান।

নিরপেক্ষতা ও জনগণের প্রত্যাশা

নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর। তিনি সেনা সদস্যদের আইন অনুযায়ী নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিভিন্ন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে সেনাবাহিনীর পেশাদারিত্বের কারণে তারা সফল হয়নি। তিনি বলেন, দেশের জনগণ এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে।

আরও পড়ুন- সেনাকুঞ্জে খালেদা জিয়াকে ‘অপমান’: চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আরও পড়ুন- ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যা বললেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

এছাড়াও, তিনি জানান যে বাহিনীর ভেতরের কোনো অপরাধমূলক কার্যক্রম প্রচলিত সেনা আইন ও প্রথা অনুযায়ী বিচার করা হয়। তবে কোনো ধরনের তাড়াহুড়ো না করে যথাযথ তদন্তের মাধ্যমে বিচারিক ব্যবস্থা নেওয়া হবে।

সোহাগ আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...