| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশা ইসলাম

রিপোর্টার

১২০ টাকায় ব্রাজিলের গরুর মাংস আমদানি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২১ ১০:০৮:০৬
১২০ টাকায় ব্রাজিলের গরুর মাংস আমদানি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে গরুর মাংসের আকাশছোঁয়া দামের মধ্যে ভোক্তাদের জন্য সুখবর নিয়ে এলো ব্রাজিল। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস পেরেজ জানিয়েছেন, বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে মাত্র ১২০ থেকে ১২৫ টাকা দরে প্রতি কেজি গরুর মাংস আমদানি করতে পারবে।

যেভাবে কমবে গরুর মাংসের দাম

মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীতে এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত জানান, ব্রাজিল কম মূল্যে বাংলাদেশে প্রাণিজ আমিষ, বিশেষ করে গরুর মাংস রপ্তানি করতে প্রস্তুত। তাঁর দাবি, ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করা গেলে এর দাম এক ডলার অর্থাৎ ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে থাকবে।

বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রাজিল থেকে আমদানি করা হলে কেজিপ্রতি দাম অন্তত ৬০০ টাকা কমবে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে। তবে এ প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত হালাল সার্টিফিকেট প্রদান করতে হবে বলে জানান রাষ্ট্রদূত।

ব্রাজিলের প্রস্তাব ও আমলাতান্ত্রিক জটিলতা

গত কয়েক বছর ধরেই ব্রাজিল কম দামে বাংলাদেশে গরুর মাংস রপ্তানির প্রস্তাব দিয়ে আসছে। তবে সাবেক সরকারের সময়ে আমলাতান্ত্রিক জটিলতায় তা সম্ভব হয়নি। চলতি বছরের জানুয়ারিতেও রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো জানান যে অনেক মুসলিম দেশ ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করলেও, বাংলাদেশে এর অনুমতি নেই। গত বছর এপ্রিলে প্রতি কেজি সাড়ে চার ডলার দরে গরুর মাংস রপ্তানির প্রস্তাব দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি।

আরও পড়ুন- চাল পেঁয়াজের দাম কমতে পারে: রেকর্ড আমদানি

আরও পড়ুন- আজকের বাজার দর: চাল, ডাল, পেঁয়াজসহ সব পণ্যের দাম

রাষ্ট্রদূত আরও জানান, ব্রাজিলের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন এবং প্রাণিসম্পদ ও দুগ্ধ খাতে বিনিয়োগে আগ্রহী।

আশা ইসলাম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...