| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভারতের তিন রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রেড অ্যালার্ট জারি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৯ ১৫:০২:০৫
ভারতের তিন রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রেড অ্যালার্ট জারি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্য—আসাম, ত্রিপুরা ও মিজোরামে প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

২৮ মে, বুধবার জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, এসব অঞ্চলে আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আসামে দুর্যোগের শঙ্কা

আসামের ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বরপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং এবং শ্রীভূমিসহ বেশ কয়েকটি জেলায় ২৯ মে, বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসের গতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, যা কিছু ক্ষেত্রে ৬০ কিলোমিটার পর্যন্তও পৌঁছাতে পারে।

৩০ মে, শুক্রবার-এ এসব জেলার পাশাপাশি বাকসা, বাজালি, ডিমা হাসাও, কাছাড় ও হাইলাকান্দি জেলাতেও বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

রাজ্যের রাজধানী গুয়াহাটিতে প্রবল ও টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে শহরে জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন, গাছপালা ভেঙে পড়া এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

ত্রিপুরায় বৃষ্টির তীব্রতা

ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলায়ও রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। ২৯ মে সকাল থেকে ৩০ মে সকাল পর্যন্ত এই এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

মিজোরামেও সতর্কতা

মিজোরামের মামিত, কোলাসিব ও সাইতুয়াল জেলার জন্যও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিচ্ছিন্ন ও দুর্গম এসব এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাহাড়ি ও নদী তীরবর্তী এলাকা বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং নাগরিকদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...