| ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগে মুখ খুললেন প্রেস সচিব

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৬ ১১:৫৩:৫৬
চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগে মুখ খুললেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল (এনএমসিটি) বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সম্প্রতি। অনেকে বলছেন, অতীতে আওয়ামী সরকারের সময় দেশের স্বার্থবিরোধী যেসব চুক্তি ও সমঝোতা হয়েছিল, বর্তমান সরকারও সেগুলো এগিয়ে নিচ্ছে। এতে অন্তর্বর্তী সরকারের প্রতি জনমনে ক্ষোভ বাড়ছে, শুরু হয়েছে প্রতিবাদও।

এই পরিস্থিতিতে সম্প্রতি মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার দাবি, সরকার চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না, বরং আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান দিয়ে পরিচালনার দক্ষতা বাড়াতে চায়। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা চাই বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলো যেন বন্দরে বিনিয়োগ করে ও এটি পরিচালনা করে। ইতোমধ্যে প্রায় ৩ বিলিয়ন ডলারের বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে।”

এর আগে, গত ১৪ মে নিউ মোরিং টার্মিনাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেন, “যারা অভিজ্ঞ, তাদের মাধ্যমেই বন্দরের ব্যবস্থাপনা চালাতে হবে। মানুষকে বুঝিয়ে রাজি করেই এই সিদ্ধান্ত নিতে হবে।”

তবে এই বক্তব্যের পরই বিতর্ক আরও ঘনীভূত হয়। প্রশ্ন ওঠে, ১৭ বছর আগে নির্মিত সফল টার্মিনালটি হঠাৎ করে বিদেশিদের হাতে কেন তুলে দেওয়া হবে? ১২ দলীয় জোটের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ওই টার্মিনালে দেশীয় অপারেটররা গত বছরেই প্রায় ১২ লাখ ৮১ হাজার কন্টেইনার পরিচালনা করেছে। তাহলে কাদের স্বার্থে এমন সিদ্ধান্ত?

২১ মে সেনাবাহিনীর প্রধানও বলেন, চট্টগ্রাম বন্দরের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র একটি নির্বাচিত সরকারের আছে, অন্তর্বর্তী সরকারের নয়। একইসঙ্গে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল বিষয়টির বিরোধিতা করেছে।

প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বন্দরকে আরও দক্ষ ও আধুনিক করতে হবে। ম্যানুফ্যাকচারিং হাব গড়তে হলে পোর্ট ম্যানেজমেন্টে প্রযুক্তি ও সক্ষমতা দরকার, যেটি আমাদের এখনো অর্জিত হয়নি। এজন্য দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, এপি মূলার-মার্স্ক এবং সিঙ্গাপুর পোর্ট অথরিটির মতো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

তিনি জানান, উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে বন্দরের সক্ষমতা বাড়ানো গেলে সেটির অর্থনীতিতে বহুগুণ প্রভাব পড়বে। “বিদেশি কোম্পানিকে দেওয়া নয়, বরং আধুনিকীকরণে তাদের সহায়তা নেওয়াই আমাদের লক্ষ্য,” বলেন প্রেস সচিব।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...