| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৪ ১৯:১৩:২২
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মে মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই ধাপে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত মোট ৩ লাখ ৭৮ হাজার ৪২৪ জন শিক্ষক ও কর্মচারী অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে ২ লাখ ৯১ হাজার ১৬১ জন স্কুল পর্যায়ের এবং ৮৭ হাজার ২৬৩ জন কলেজ পর্যায়ের।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে দৈনিক শিক্ষাডটকমকে। উল্লেখ্য, এর আগে ২১ মে তারিখে ডিসেম্বর ২০২৩ থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত বকেয়া বেতন এবং বৈশাখী ভাতার জিও জারি করা হয়েছিল।

জিও অনুযায়ী, এপ্রিল মাসের ১ম ধাপে মোট ৩ লাখ ৭৮ হাজার ৯০৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে স্কুল পর্যায়ে ২ লাখ ৯১ হাজার ৫১৮ জন এবং কলেজ পর্যায়ে ৮৭ হাজার ৩৮৯ জন অন্তর্ভুক্ত রয়েছেন।

তাছাড়া:

ডিসেম্বর মাসের ৭ম ধাপে ১ হাজার ২৪২ জন (স্কুল: ৮৬৯, কলেজ: ৩৭৩)

জানুয়ারির ৪র্থ ধাপে ১ হাজার ৫৫৬ জন (স্কুল: ১,১১৬, কলেজ: ৪৪০)

ফেব্রুয়ারির ৩য় ধাপ (আংশিক) ১ হাজার ৫৭৩ জন (স্কুল: ১,১২৭, কলেজ: ৪৪৬)

মার্চের ২য় ধাপ (আংশিক) ১ হাজার ৫৭৩ জন (স্কুল: ১,১২৭, কলেজ: ৪৪৬)

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও সরকারি কর্মকর্তাদের মতো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বেতন-ভাতা পাচ্ছেন। এর আগে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে এই অর্থ উত্তোলন করতে গিয়ে তাদের ভোগান্তির শিকার হতে হতো।

তবে এখনও অনেক শিক্ষক-কর্মচারী ইএমআইএস সেল, উপজেলা ও জেলা শিক্ষা অফিসের অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে ভোগান্তিতে পড়ছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...