| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভেঙে গেল ভারতের নদীবাঁধ, বাংলাদেশে আসছে ভয়াল পানি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২১ ০৮:৫৯:৩৩
ভেঙে গেল ভারতের নদীবাঁধ, বাংলাদেশে আসছে ভয়াল পানি

নিজস্ব প্রতিবেদক: মাত্র চার মাস আগে ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটে ৩০ কোটি রুপি ব্যয়ে আত্রাই নদীতে নির্মিত হয়েছিল একটি স্বল্প উচ্চতার বাঁধ। কিন্তু টানা বর্ষণ ও পানির প্রবল চাপে মঙ্গলবার সকালে সেই বাঁধ ভেঙে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারতের এই বাঁধ ভাঙনের প্রভাব সরাসরি পড়তে পারে বাংলাদেশেও। ভেসে যেতে পারে সীমান্তঘেঁষা শতাধিক গ্রাম।

জানা গেছে, আগেও একবার এই বাঁধ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় তা দ্রুত মেরামত করা হয়। কিন্তু এবার আবারও সেই মেরামত করা অংশেই ফাটল ধরে বড় ধস নামে।

বাঁধ ভাঙার পরপরই ঘটনাস্থলে যান দক্ষিণ দিনাজপুরের বিজেপি সংসদ সদস্য ও ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি স্পষ্ট অভিযোগ করেন, বাঁধ নির্মাণে চরম দুর্নীতি হয়েছে। তার দাবি, বাঁধ তৈরিতে ব্যবহৃত রড ছিল নিম্নমানের—যা সাধারণ ঘরবাড়িতেও ব্যবহৃত হয় না। ফলে প্রকল্পটি টেকসই হয়নি।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তিনি বলেন, এটা পুরোপুরি প্রাকৃতিক দুর্যোগ। রাজনীতির আগে বিজেপির উচিত নিজের দিকটাও দেখা।

এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন আত্রাই পাড়ের মানুষ। দ্রুত বাঁধ মেরামত ও ক্ষতিপূরণ চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। যদিও এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ বা আশ্বাস দেওয়া হয়নি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...