| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমছে, বাংলাদেশের সবুজ সংকেত!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ৩০ ১২:৫৮:২৮
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমছে, বাংলাদেশের সবুজ সংকেত!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনে বাংলাদেশ পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে ২৯ জুলাই ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতরের কর্মকর্তাদের কাছ থেকে তারা এই ধারণা পেয়েছেন যে, বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক যথেষ্ট পরিমাণে কমানো হবে। তবে, কতটুকু কমবে তা এখনই বলা সম্ভব নয়। বাণিজ্য সচিবের প্রত্যাশা, আজকের (৩০ জুলাই) বৈঠক শেষে বাংলাদেশের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এই দলে আরও রয়েছেন প্রধান উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তারা ঢাকা থেকে ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নিচ্ছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ এবং তার সঙ্গে রয়েছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এই শুল্ক সংক্রান্ত আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...