| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

২ ঘণ্টা ফোনে পুতিন-ট্রাম্প: ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনা শুরু

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২০ ০৮:২৩:০৫
২ ঘণ্টা ফোনে পুতিন-ট্রাম্প: ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনা শুরু

নিজস্ব প্রতিবেদক: রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের মাঝেই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ। ১৯ মে স্থানীয় সময় বিকেল ৫টায় দুই ঘণ্টাব্যাপী ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ থামাতে একটি সম্ভাব্য শান্তিচুক্তি ও যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হয়েছে এই ফোনালাপে। পুতিন জানিয়েছেন, রাশিয়া একটি সমঝোতামূলক সমাধানে আগ্রহী এবং ইউক্রেনের সঙ্গে কাজ করতেও প্রস্তুত।

এই আলোচনাকে পুতিন বলেছেন খোলামেলা, গঠনমূলক ও অত্যন্ত কার্যকর। তিনি আরও বলেন, “আমরা যুদ্ধ থামাতে চাই, তবে সেটি হতে হবে সব পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি চুক্তির মাধ্যমে।”

ফোনালাপের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, “পুতিনের সঙ্গে অসাধারণ একটি কথা হয়েছে। ইউক্রেন ও রাশিয়া শিগগিরই যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা শুরু করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—তারা এই যুদ্ধের শেষ টানতে চায়।”

ট্রাম্প আরও জানান, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে তিনি ভলোদিমির জেলেনস্কি এবং পরবর্তীতে ন্যাটো নেতাদের সঙ্গেও কথা বলবেন।

এই ফোনালাপকে ঘিরে আন্তর্জাতিক মহলে আবারও শান্তি আলোচনা শুরুর নতুন আশার সঞ্চার হয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...