| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মুস্তাফিজের বিশ্বরেকর্ড!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৯ ১০:২২:৫৬
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মুস্তাফিজের বিশ্বরেকর্ড!

শারজাহতে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে দারুণ নৈপুণ্য দেখালেন মুস্তাফিজুর রহমান। ম্যাচের শেষদিকে ডেথ ওভারে বল করতে এসে মুস্তাফিজ কার্যত বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন। ডেথ ওভারে তার করা সাতটি ডট বলই ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।

এই সাত ডট বলের মাধ্যমেই টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন মুস্তাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডেথ ওভারে ৩০০ ডট বলের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের এই পেসার। ক্রিকেট ইতিহাসে এটি প্রথমবার। আগে থেকেই এই তালিকায় শীর্ষে ছিলেন তিনি। এবার সেই রেকর্ড আরও দৃঢ় করলেন।

শনিবার আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজ এই রেকর্ডটি গড়েন। তার ৩০০ ডট বলের রেকর্ডের কাছাকাছি কেউই নেই। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ক্রিস জর্ডানের ডট বল সংখ্যা মাত্র ২৪১।

ডেথ ওভারে সর্বাধিক ডট বল দেওয়া বোলাররা:

৩০০ – মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

২৪১ – ক্রিস জর্ডান (ইংল্যান্ড)

২৪০ – টিম সাউদি (নিউজিল্যান্ড)

২২২ – হারিস রউফ (পাকিস্তান)

২০৮ – জাসপ্রিত বুমরাহ (ভারত)

ডট বলের পাশাপাশি রান খরচের দিক থেকেও মুস্তাফিজ বেশ কৃপণ। ৮৭ ইনিংসে ৭২৫ বল করে ডেথ ওভারে ৯৯০ রান খরচ করেছেন তিনি। এর মধ্যে ৬৩টি উইকেটও নিয়েছেন। তার চেয়ে বেশি উইকেট রয়েছে কেবল টিম সাউদির।

সবধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে মুস্তাফিজের ডেথ ওভারে ডট বল সংখ্যা ৮১৬টি। এই তালিকায়ও তিনি তিন নম্বরে। শীর্ষে আছেন ডোয়াইন ব্রাভো, যার ডট বল সংখ্যা ১১৬৪টি। ক্রিস জর্ডান আছেন দ্বিতীয় স্থানে, ৮৯৩ ডট বল নিয়ে।

মুস্তাফিজের এই অসাধারণ পারফরম্যান্স শুধু বাংলাদেশের জন্যই নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটেও তাকে বিশেষ স্থানে নিয়ে গেছে। ডেথ ওভারে তার সুনিপুণ বোলিং এখন এক নতুন মানদণ্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...