| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা ইউনূস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৮ ২০:২০:০৮
ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে, তবে তা ২০২৬ সালের জুনের পরে নয়—এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যদিও তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন না বলে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) ব্রিটিশ সাময়িকী *দ্য ইকোনমিস্ট*-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা আনতে সক্ষম হলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও দুর্বল। রাজনৈতিক অস্থিরতাও কাটেনি। তিনি জানান, ‘জুলাই সনদ’ নামের একটি ঐকমত্যভিত্তিক নীতিমালা প্রস্তুত করা হচ্ছে, যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন আয়োজনের পথ তৈরি করবে।

তবে কমিশন গঠন নিয়ে ইতোমধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। কেউ বলছেন, গার্মেন্টস খাত নিয়ে কমিশন দরকার ছিল, আবার কেউ শিক্ষা খাতের গুরুত্ব না পাওয়ায় অসন্তুষ্ট। সবচেয়ে বেশি বিতর্ক দেখা দিয়েছে নারী সংস্কার কমিশন নিয়ে, যা ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তনের সুপারিশ করেছে। এর প্রেক্ষিতে ইসলামপন্থী দলগুলো ব্যাপক বিক্ষোভ শুরু করেছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে দলটির নিবন্ধন স্থগিত করেছে। ফলে তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...