ড. ইউনূসের মন্তব্যে নড়ে বসল ভারত
গত মার্চ মাসে চীন সফরকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছিলেন যে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলো (সেভেন সিস্টার্স) মূলত স্থলবেষ্টিত এলাকা এবং তাদের জন্য সমুদ্রের একমাত্র প্রবেশদ্বার বাংলাদেশ। তিনি আরও উল্লেখ করেন, চীনের অর্থনৈতিক সম্প্রসারণেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ড. ইউনূসের এমন মন্তব্যের পর ভারত নড়েচড়ে বসে। উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের উপর নির্ভরশীল না রাখতে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত চার লেনের নতুন মহাসড়ক নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। এ মহাসড়কটি ২০৩০ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশনের (এনএইচআইডিসিএল) একজন কর্মকর্তা সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ড. ইউনূসের মন্তব্য থেকেই নতুন এই মহাসড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমানো হবে।
মোট ১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি হবে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম দ্রুতগতির সড়ক। এটি নির্মিত হলে কলকাতা থেকে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমুদ্রপথের একটি নতুন সংযোগ তৈরি হবে। তবে এতে করে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমানো গেলেও মিয়ানমারের উপর নির্ভরশীলতা বাড়বে।
কলকাতার সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে ভারত ইতোমধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট প্রজেক্টে বিনিয়োগ করছে। এই প্রকল্পের আওতায় কলকাতা বন্দরকে রাখাইনের সিত্তে নদী বন্দর ও মিয়ানমারের পালেতওয়া শহরের সঙ্গে যুক্ত করা হবে। এরপর সেখান থেকে সড়কপথে ভারতের মিজোরামের জোরিনপুই পর্যন্ত সংযোগ স্থাপন করা হবে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শিলং-শিলচর মহাসড়কটি শুধু উত্তরপূর্বাঞ্চলের প্রথম দ্রুতগতির সড়কই নয়, এটি হবে ঐ অঞ্চলে প্রথম বড় ধরনের অবকাঠামো প্রকল্প। শিলচরকে মিজোরাম, ত্রিপুরা, মণিপুর ও আসামের বারাক উপত্যকার সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি অঞ্চল হওয়ায় শিলং-শিলচর মহাসড়কের নির্মাণ কাজ খুব সহজ হবে না। সেখানে ভূমিধসের ঝুঁকি রয়েছে।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ ৩০ এপ্রিল প্রায় ২২ হাজার ৮৬৪ কোটি রুপি ব্যয়ে এ মহাসড়কটি নির্মাণের অনুমোদন দিয়েছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
