| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ঢাকার রাস্তায় চালু হচ্ছে বৈদ্যুতিক বাস, শুরু ১ জুলাই

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৭ ১০:৪১:০৭
ঢাকার রাস্তায় চালু হচ্ছে বৈদ্যুতিক বাস, শুরু ১ জুলাই

নিজস্ব প্রতিবেদক: ঢাকার গণপরিবহন ব্যবস্থায় যোগ হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। শিগগিরই রাজধানীর রাস্তায় চলবে আধুনিক ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস। এই প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হবে আগামী ১ জুলাই থেকে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার (১৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন।

আসিফ মাহমুদ লেখেন, “ঢাকায় বৈদ্যুতিক বাস চালু হচ্ছে। এটি হবে সরকারের একটি বড় উদ্যোগ, যার লক্ষ্য শহরের গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা।”

এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে কেনা হবে ৪০০ বৈদ্যুতিক বাস এবং নির্মাণ করা হবে ৩টি চার্জিং ডিপো। পুরো প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০৩০ সাল পর্যন্ত।

অর্থায়ন:

* বিশ্বব্যাংক: ২,১৩৫ কোটি টাকা

* বাংলাদেশ সরকার: ৩৭৫ কোটি টাকা

বিশেষজ্ঞরা মনে করছেন, বৈদ্যুতিক বাস চালু হলে নগরবাসী পাবেন ঝামেলামুক্ত, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব পরিবহন। এতে করে যানজট ও বায়ুদূষণ কমার পাশাপাশি রাজধানীবাসীর জীবনযাত্রার মানও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...