| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইরান-যুক্তরাষ্ট্রে শান্তির ইঙ্গিতে হঠাৎ তেলের দাম ধস

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৭ ০৯:৪২:১৭
ইরান-যুক্তরাষ্ট্রে শান্তির ইঙ্গিতে হঠাৎ তেলের দাম ধস

নিজস্ব প্রতিবেদক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একদিনে হু হু করে নেমে গেছে। বৃহস্পতিবার (১৫ মে) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারেরও বেশি কমে এখন দাঁড়িয়েছে ৬৪ ডলারে—যা প্রায় ৪ শতাংশ পতন।

বিশ্লেষকরা বলছেন, এই দাম কমার মূল কারণ হলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় সফরে গিয়ে সাংবাদিকদের জানান, “আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির পথে এগোচ্ছি। হয়তো এমন একটি সমঝোতায় পৌঁছাতে যাচ্ছি, যেখানে আর শক্তি প্রয়োগের প্রয়োজন পড়বে না।”

তিনি আরও বলেন, “এই সমস্যা সমাধানের দুটি পথ রয়েছে—একটি শান্তিপূর্ণ, অন্যটি সহিংস। আমি শান্তির পথেই হাঁটতে চাই।”

এদিকে, ইরানও জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ শর্ত মেনে নিতে প্রস্তুত এবং চুক্তি সইয়ের বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি সফল হলে ইরানের ওপর থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল হবে। ফলে তারা আবারও বিশ্ববাজারে বড় আকারে তেল রপ্তানি করতে পারবে, যা বাজারে সরবরাহ বাড়াবে এবং দাম আরও কমার সম্ভাবনা তৈরি করবে।

তবে তারা সতর্ক করে বলছেন, ভূরাজনৈতিক অস্থিরতা ও আলোচনার অগ্রগতি—এই দুইয়ের ওপর নির্ভর করেই তেলের বাজারে ওঠানামা অব্যাহত থাকবে।

হাসান/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...