| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

জুলাই থেকে ২০% কমছে ইন্টারনেটের দাম!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৫ ১৭:৩৬:৩৪
জুলাই থেকে ২০% কমছে ইন্টারনেটের দাম!

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ জুলাই থেকে ইন্টারনেট সেবার মূল্য ২০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আইএসপি (ইন্টারনেট সেবা প্রদানকারী) ও আইআইজি (আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে) পর্যায়ে ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ ১ জুলাই থেকে কার্যকর হবে। এই পদক্ষেপ বাজারে ইন্টারনেট সেবার দাম হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফয়েজ আহমেদ আরও জানান, এবারের বিশ্ব টেলিযোগাযোগ দিবস ১৭ই মে পালিত হবে "ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমতায়ন" প্রতিপাদ্য নিয়ে। তিনি বলেন, ডিজিটাল সেবায় নারীদের অংশগ্রহণ এখনো কম, তাই এই প্রতিপাদ্যের মাধ্যমে সেই চিত্র বদলাতে চায় সরকার।

বিটিআরসির চেয়ারম্যান অনুষ্ঠানে জানান, স্টারলিংক বাংলাদেশে তাদের ইন্টারনেট সেবা চালুর জন্য পরিকল্পনা করছে। তবে গ্রাহকদের কত খরচ হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

ফয়েজ আহমেদ আরও বলেন, শুধু আইএসপি ও আইআইজি নয়, দেশের তিনটি বড় এন্টিটিএন (বাহন, ফাইবার এট হোম ও সামিট) কোম্পানিও ইন্টারনেট পরিবহন ও গেটওয়ে পর্যায়ে ১০% থেকে ২০% পর্যন্ত দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে গড়ে প্রায় ১৫% পর্যন্ত ইন্টারনেট খরচ কমার আশা করা হচ্ছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...