| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিপি ও জামায়াতের দ্বন্দ্ব: ভোটের মাঠে কার লাভ কার ক্ষতি

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৪ ২২:৩১:৫৬
এনসিপি ও জামায়াতের দ্বন্দ্ব: ভোটের মাঠে কার লাভ কার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের গণ-আন্দোলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে একমঞ্চে ছিল এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) ও জামায়াতে ইসলামী। ইসলামি ছাত্রশিবিরের সমর্থনও পেয়েছিল এনসিপি। যৌথভাবে আন্দোলনে অংশ নেওয়া সত্ত্বেও আন্দোলন শেষে দুই পক্ষের মধ্যে সামাজিক মাধ্যমে শুরু হয় তর্ক-বিতর্ক, যা দ্বন্দ্বে রূপ নেয়।

এনসিপির দাবি, আন্দোলন তাদের আহ্বানে শুরু হয়েছিল এবং দলীয় পরিচয় গোপন রেখেই তারা আন্দোলনে সক্রিয় ছিল। এনসিপির শীর্ষ নেতারা ক্ষোভ প্রকাশ করেন—তাদের ‘জেন্টলম্যান এগ্রিমেন্ট’ ভঙ্গ করে জামায়াত শিবিরের কর্মীরা নিজেদের দলীয় স্লোগান দিয়েছে এবং জাতীয় সংগীত গাওয়ার সময় বাঁধা দিয়েছে।

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, স্লোগান দেওয়ার ভাষা শেখানো হয় না—অনেক কিছুই স্বতঃস্ফূর্তভাবে ঘটে যায়। তারা স্বীকারও করেছে, জাতীয় ইস্যুতে দলীয় স্লোগান এড়িয়ে চলাই শ্রেয়।

মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতের অবস্থান প্রসঙ্গে এনসিপি স্পষ্ট: যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায়, তাদের সঙ্গে আদর্শিক মিল হতে পারে না। এনসিপি দাবি করে, তারা আওয়ামী লীগ বা তাদের নেতাদের কোনও প্রকার পুনর্বাসনের পক্ষপাতী নয়। বরং গণহত্যার দায়ে আওয়ামী লীগের দলগতভাবে বিচার হওয়া উচিত বলেও তারা মনে করে।

বিশ্লেষকদের মতে, এনসিপি বুঝে গেছে জামায়াতের সঙ্গে জোট করে লাভ নেই। কারণ জামায়াতের ভোটব্যাংক সারা দেশে ছড়ানো হলেও তা খুবই দুর্বল—তাদের আসন সংখ্যা সীমিত। জামায়াতও এনসিপিকে ভবিষ্যতে বোঝা মনে করছে। তাই একে অপরের প্রতি আগ্রহ হারাচ্ছে উভয় দলই।

এনসিপির ভবিষ্যৎ গন্তব্য কী? তারা কি বিএনপির দিকে ঝুঁকছে? এনসিপির সাম্প্রতিক বক্তব্যে বোঝা যাচ্ছে, তারা জামায়াত থেকে নিজেকে আলাদা প্রমাণ করতে চায়—বিশেষত ’৭১ ইস্যুতে। এতে জামায়াত আবার রক্ষণাত্মক হয়ে উঠেছে, তাদের আচরণে বোঝা যায়, আদর্শগতভাবে তারা এখনও পরিবর্তিত হয়নি।

যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয়, তাহলে তাদের ভোট কোথায় যাবে? এক প্রবীণ সাংবাদিকের মতে, প্রায় ৭০% আওয়ামী লীগ ভোটার ভোটকেন্দ্রেই যাবে না। বাকি ভোটের বড় একটি অংশ যাবে বিএনপির দিকে, কিছু তরুণ ভোটার এনসিপিকে সমর্থন করবে, আর অল্প কিছু ভোট পড়তে পারে জামায়াত বা অন্যান্য বামদলগুলোতে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...