বাংলাদেশকে চিঠি দিয়ে যা চাইল যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। সেখানে মার্কিন প্রতিনিধি জেমিসন গ্রেয়ার জানান, বাংলাদেশে মার্কিন পণ্যের উপর আরোপিত আমদানি শুল্ক কমানোর প্রস্তাবনা চায় যুক্তরাষ্ট্র।
চিঠিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্য আনার ক্ষেত্রে বাংলাদেশের পদক্ষেপ ইতিবাচকভাবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রতিদানমূলক শুল্ক নীতি’র আলোকে এই আলোচনার উদ্যোগকে স্বাগত জানানো হয়। সেইসঙ্গে বাংলাদেশ সরকারের আগ্রহের প্রশংসাও করেন গ্রেয়ার।
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে—বাংলাদেশের শুল্ক ও সংশ্লিষ্ট বাধা কমাতে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে। একই সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারসাম্যহীনতা দূর করতে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তারা।
চিঠিতে ইউএসটিআর আরও জানায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাবের অপেক্ষায় রয়েছে তারা, যাতে করে আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু করা যায়।
এর পেছনের প্রেক্ষাপটে বলা যায়, গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের ৫৭টি দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করেন। এতে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক বেড়ে দাঁড়ায় প্রায় ৭৭ শতাংশে। তবে ৯ এপ্রিল তিন মাসের জন্য এই শুল্ক স্থগিত করা হয়। যদিও বেশিরভাগ দেশের জন্য অন্তত ১০ শতাংশ শুল্ক কার্যকর থাকে।
এই পরিস্থিতিতে চীন, ভারত, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ ১৮টি বড় বাণিজ্যিক অংশীদারের সঙ্গে যুক্তরাষ্ট্র দর কষাকষি চালিয়ে যাচ্ছে। এ জন্য তারা একটি আলোচনার কাঠামোও দাঁড় করিয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
- ১০,০০০mAh ব্যাটারির Vivo V80 Lite আসছে ৩ সেপ্টেম্বর
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
