| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের হামলায় কতজন সেনা হারিয়েছে পাকিস্তান

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৩ ১৩:০৭:৪৪
ভারতের হামলায় কতজন সেনা হারিয়েছে পাকিস্তান

ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘাতে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের ১১ সেনা সদস্য ও ৪০ জন বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও অন্তত ১৯৯ জন। মঙ্গলবার (১৩ মে) পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারতের ‘উসকানিমূলক ও অগ্রহণযোগ্য হামলা’ ঠেকাতে গিয়েই প্রাণ হারান পাকিস্তানি সেনারা। নিহত বেসামরিকদের মধ্যে রয়েছেন ৭ নারী ও ১৫ শিশু। আহতদের মধ্যে ৭৮ জন সেনা এবং ১২১ জন সাধারণ নাগরিক।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, নিহত সেনাদের মধ্যে ছিলেন নায়েক আবদুর রহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহি মোহাম্মদ আদিল আকবর ও সিপাহি নিসার। নিহত বিমান বাহিনীর সদস্যদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক এবং সিনিয়র টেকনিশিয়ান মুবারক।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই শহীদদের আত্মত্যাগ পাকিস্তানের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে। তাদের সাহস, দায়িত্ববোধ এবং দেশপ্রেম জাতির জন্য অনন্য অনুপ্রেরণা।”

আইএসপিআর হুঁশিয়ারি দিয়ে জানায়, “ভবিষ্যতে কেউ যদি পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ করে, তাহলে এর জবাব দেওয়া হবে কঠোর, দ্রুত ও সর্বাত্মক প্রতিক্রিয়ায়।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...