| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১২ ০৮:০৬:৪২
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: গাজায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ভবনগুলো। শিশুর কান্না, নারীর আর্তনাদ—সবকিছুর মধ্যেও বিশ্ব যেন নির্বিকার। এই পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্য নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন গণমাধ্যম এবং উপসাগরীয় কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছেন—তবে একটি বড় শর্ত নিয়ে। সেই শর্ত হলো, এই রাষ্ট্রে কোনোভাবেই ‘হামাস’-এর জায়গা থাকবে না। অর্থাৎ, হামাসকে বাদ দিয়েই একটি নতুন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বপ্ন দেখছেন ট্রাম্প প্রশাসন।

এই প্রস্তাবটি সামনে আসছে এমন এক সময়, যখন মধ্যপ্রাচ্যে সৌদি আরবের আয়োজনে একটি গালফ-আমেরিকা শীর্ষ সম্মেলনের প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, সেখানে ট্রাম্প তার বহু প্রতীক্ষিত ঘোষণাটি দেবেন।

সূত্র বলছে, এই স্বীকৃতি শুধু ফিলিস্তিন নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। এমনকি এতে করে আরো কয়েকটি দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দিতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

তবে হামাসবিহীন ফিলিস্তিন কি সত্যিই গ্রহণযোগ্য হবে, আর এতে গাজাবাসীর ভবিষ্যৎ কেমন হবে—সে প্রশ্ন এখনো রয়ে গেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...