| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

বাংলাদেশে সৌদি তেল কারখানা: আসছে আরামকোর বিশাল বিনিয়োগ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৫ ২১:১৬:২৯
বাংলাদেশে সৌদি তেল কারখানা: আসছে আরামকোর বিশাল বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অর্থনীতির প্রাণসত্তা হিসেবে পরিচিত অপরিশোধিত তেলের নিয়ন্ত্রণে যারা, তারাই মূলত ঠিক করেন বৈশ্বিক অর্থনৈতিক দিকনির্দেশনা। এতদিন সিঙ্গাপুরের মতো দেশগুলো ছিল তেলের বাণিজ্যিক হাব। এবার সেই সম্ভাবনার দরজা খুলছে বাংলাদেশের জন্যও।

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার তেল রপ্তানি ও পরিশোধনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে এগিয়ে এসেছে সৌদি আরবের তেল জায়ান্ট আরামকো। সমুদ্রপথে চট্টগ্রামকে ঘিরে তৈরি হতে যাচ্ছে তেল পরিশোধনাগার, যেখান থেকে দক্ষিণ এশিয়ার নানা দেশে তেল রপ্তানি করা হবে। এতে লাভবান হবে সৌদি আরবও, বাংলাদেশও।

তবে এই উদ্যোগ নতুন নয়। ২০১৬-১৮ সালের মধ্যে সৌদি আরব একাধিকবার বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেসময়ের সরকার আগ্রহ দেখায়নি। সেই অবহেলার কারণে হাতছাড়া হয় আরামকো এবং এমনকি স্যামসাং-এর মতো কোম্পানির বিশাল বিনিয়োগ।

বর্তমানে অন্তর্বর্তী সরকার নতুন করে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সক্রিয়। ফলে চট্টগ্রাম-জেদ্দা সামুদ্রিক রুট চালু করে বাংলাদেশে একটি আধুনিক তেল রিফাইনারি স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে দেশের জন্য আসবে নতুন কর্মসংস্থান, বাণিজ্যিক সুবিধা, এবং জ্বালানি খাতে স্বস্তি।

এই প্রকল্পের ফলে বাংলাদেশ যেমন লাভবান হবে একটি মধ্যস্থতাকারী ও রপ্তানিকারক দেশ হিসেবে, তেমনি দক্ষিণ এশিয়ায় জ্বালানির বাজারেও প্রভাবশালী অবস্থান তৈরি করতে পারবে।

বিশ্ব জ্বালানি মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে — যার কেন্দ্রবিন্দুতে এবার বাংলাদেশ!

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...