| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিঝড়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৪ ১৬:৫৮:০২
ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক: চলমান দমকা হাওয়া, বজ্রঝড় ও শিলাবৃষ্টির ধারাবাহিকতার মধ্যেই আবহাওয়া অফিস জানালো উদ্বেগজনক পূর্বাভাস—এই মে মাসে ধেয়ে আসতে পারে এক থেকে দুটি ঘূর্ণিঝড়। একই সঙ্গে তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এক মাসের পূর্বাভাসে জানানো হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ১ থেকে ৩টি লঘুচাপ। এর মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ রূপ নিতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ২–৩ দিন মাঝারি থেকে তীব্র কালবৈশাখী এবং ৩–৫ দিন হালকা ঝড়বৃষ্টি দেখা দিতে পারে।

শুধু ঝড়ই নয়, মে মাসে দেশের বিভিন্ন এলাকায় দেখা দিতে পারে তীব্র তাপপ্রবাহ। পূর্বাভাস বলছে, কোথাও কোথাও ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস মৃদু, ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি মাঝারি এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা নিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বজ্রপাত, শিলাবৃষ্টি এবং দমকা হাওয়ার পাশাপাশি এবার প্রকৃতির আরেকটি বড় পরীক্ষা হতে চলেছে সম্ভাব্য ঘূর্ণিঝড়। তাই মে মাসজুড়ে সারাদেশকে থাকতে হবে সর্বোচ্চ সতর্কতায়।

মেহরিন/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...