| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গোঁফ রাখলেই মৃত্যুদন্ড

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৩ ২১:২৬:৫৭
গোঁফ রাখলেই মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক: শৌখিনতারও যে মূল্য চুকাতে হয় প্রাণ দিয়ে, সেটাই যেন প্রমাণ করছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ, বিশেষ করে পেশোয়ারের এক অদ্ভুত বাস্তবতা। সেখানে পুরুষত্ব, মর্যাদা আর শক্তির প্রতীক হিসেবে অনেকেই বছরের পর বছর ধরে গোফ বড় করেন, তাতে তেল দেন, যত্ন করেন, এবং বিশেষভাবে বাঁকিয়ে রাখেন। কারও কারও গোফ এতটাই ঘন ও বিশাল, যে সেটি অবলীলায় তুলার বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য।

তবে এই রীতিই এখন অনেকের জন্য হয়ে উঠেছে ভয়াবহ বিপদের কারণ। অভিযোগ উঠেছে, কিছু চরমপন্থী গোষ্ঠী গোফ রাখা ইসলামবিরোধী দাবি করে এসব পুরুষদের হুমকি দিচ্ছে। তাদের মতে, নবী মুহাম্মদ (সা.) ছোট গোফ রাখতেন, তাই মুসলিমদেরও সে অনুসরণ করা উচিত। যারা এ নিয়ম মানছে না, তাদের হুমকি দেওয়া হচ্ছে—“গোফ কাটো, না হলে জীবন যাবে।”

পেশোয়ারের এক সেলুন মালিক জানিয়েছেন, মুখ ঢাকা কয়েক ব্যক্তি একদিন তার সেলুনে এসে সরাসরি জানিয়ে দেয়, "গোফ কেটে ফেলো, না হলে পরিণতি খারাপ হবে।" শুধু তিনি নন, এমন হুমকির মুখে পড়েছেন আরও অনেক গোফপ্রেমী পুরুষ। কেউ কেউ ভয়ে গোফ কেটে ফেলেছেন, আবার কেউ প্রতিবাদে বুক চিতিয়ে রয়ে গেছেন নিজের শখে অটল।

এই পরিস্থিতির বিরুদ্ধে এখন সোশ্যাল মিডিয়াতেও গড়ে উঠছে প্রতিবাদ। অনেকেই বলছেন, গোফ রাখা বা না রাখা সম্পূর্ণরূপে ব্যক্তিগত পছন্দ—এতে ধর্মীয় মত চাপিয়ে দেওয়া অন্যায়। শুধু তাই নয়, ব্যক্তির স্টাইল বা পরিচয়ের ওপর হুমকি চাপিয়ে দেওয়া মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল।

এই মুহূর্তে পাকিস্তানে গোফ যেন এক অদ্ভুত দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু—যেখানে শৌখিনতা, ধর্মীয় ব্যাখ্যা ও মৌলিক অধিকারের প্রশ্নে শুরু হয়েছে এক নীরব যুদ্ধ।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...