| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিএসএফ ধরে নেয় ২ বাংলাদেশি, পাল্টা গ্রামবাসীর হাতে আটক ২ ভারতীয়

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০২ ১৫:২১:৫৫
বিএসএফ ধরে নেয় ২ বাংলাদেশি, পাল্টা গ্রামবাসীর হাতে আটক ২ ভারতীয়

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ফের বাড়ছে উত্তেজনা। শুক্রবার দুপুরে সীমান্তে কাজ করছিলেন দুই বাংলাদেশি কৃষক—মাসুদ ও এনামুল। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক সীমান্তের ৩২০ নম্বর মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝখান থেকে তাদের ধরে নিয়ে যায়।

ঘটনার পরপরই ক্ষুব্ধ হয়ে পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশি গ্রামবাসীরা দুই ভারতীয় নাগরিককে আটক করে। আটককৃত ভারতীয়দের নাম অবিনাশ টুডু ও ফিলিপ সরেন, যাদের বর্তমানে স্থানীয় কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

শেষ খবর অনুযায়ী, দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে, যাতে আটক নাগরিকদের বিনিময়ের মাধ্যমে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হয়।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...