| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের চার যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানি ফাইটার বিমান

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ৩০ ১৫:১৪:৫৮
ভারতের চার যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানি ফাইটার বিমান

নিজস্ব প্রতিবেদক: জম্মু-কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল বা এলওসি) ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতের দিকে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমানের গতিবিধি লক্ষ্য করে সতর্ক অবস্থান নেয় পাকিস্তান বিমানবাহিনী।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমানগুলো এলওসি অতিক্রম না করলেও তা সংলগ্ন আকাশে টহল দিচ্ছিল। পাকিস্তান বিমানবাহিনী দ্রুত তাদের অবস্থান শনাক্ত করে এবং প্রস্তুতি গ্রহণ করে। এই প্রতিরক্ষামূলক জবাবের মুখে ভারতীয় যুদ্ধবিমানগুলো এলাকা ত্যাগ করতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গণমাধ্যমকে জানান, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত কোনো রকম সামরিক পদক্ষেপ নিতে পারে— এমন আশঙ্কা রয়েছে।

সাম্প্রতিক পেহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক মহল থেকে উসকানিমূলক মন্তব্য, পাল্টাপাল্টি বক্তব্য এবং যুদ্ধের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্কের ইতিহাস দীর্ঘ। তবে সাম্প্রতিক ঘটনার জেরে সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং সামরিক সতর্কতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...