| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

পর্যটকের ক্যামেরায় ধরা পড়লো কাশ্মীর হামলার দৃশ্য

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ৩০ ১২:২৫:২২
পর্যটকের ক্যামেরায় ধরা পড়লো কাশ্মীর হামলার দৃশ্য

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের বৈসারণ উপত্যকার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন গুজরাটের পর্যটক ঋষি ভাট। পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছিলেন জিপ লাইনে চড়ে। কিন্তু আনন্দের সেই মুহূর্ত হঠাৎই রূপ নেয় এক বিভীষিকাময় অভিজ্ঞতায়।

জিপ লাইনে ঝুলন্ত অবস্থায় নিচের দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন ঋষি, ঠিক সেই সময়েই উপত্যকার নিচে শুরু হয় সন্ত্রাসীদের গুলিবর্ষণ। মুহূর্তের মধ্যেই তাণ্ডব শুরু করে সশস্ত্র জঙ্গিরা। গুলিতে একে একে মাটিতে লুটিয়ে পড়তে থাকেন আশেপাশের পর্যটকেরা। সেই ভয়াবহ দৃশ্য অনিচ্ছাকৃতভাবে ধরা পড়ে ঋষির মোবাইল ফোনের ক্যামেরায়, যা পরে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঋষির স্ত্রী, সন্তান এবং আরও চারজন আগে থেকেই জিপ লাইন পার হয়ে গিয়েছিলেন। ঋষি যখন লাইনে ওঠেন, তখন জিপ লাইন অপারেটর হঠাৎ তিনবার ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে ওঠেন। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলির শব্দ। মাত্র ১৫-২০ সেকেন্ডের মধ্যেই তিনি দেখতে পান নিচে মানুষজন রক্তাক্ত হয়ে পড়ে যাচ্ছেন।

ঋষির ধারণ করা ভিডিও এখন আতঙ্কের বাস্তব দলিল হয়ে ঘুরে বেড়াচ্ছে অনলাইনে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...