| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

ভারতের গুজরাটে ভাঙা হচ্ছে মুসলমানদের বাড়ি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ৩০ ১১:২৬:১১
ভারতের গুজরাটে ভাঙা হচ্ছে মুসলমানদের বাড়ি

নিজস্ব প্রতিবেদক: গুজরাট, ভারত – এপ্রিল ২০২৫: গুজরাটে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে রাজ্যজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। গত তিন দিনে অন্তত ৬,৫০০ জনকে আটক করা হয়েছে। অভিযোগ উঠেছে, বৈধ ভারতীয় মুসলমানরাও এই অভিযানের শিকার হচ্ছেন।

গুজরাট পুলিশের মতে, এখন পর্যন্ত মাত্র ৪৫০ জনের বাংলাদেশি পরিচয় নিশ্চিত করা গেছে। বাকিদের বৈধ নথি থাকলেও তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।

সুরাতের শ্রমিক সুলতান মল্লিক, যিনি বৈধ ভারতীয় নাগরিক এবং পাসপোর্টধারী, তাকেও ‘বাংলাদেশি’ সন্দেহে তুলে নিয়ে গেছে পুলিশ। আহমেদাবাদের এক বিয়েবাড়ি থেকে বরযাত্রীদেরও ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে—যাদের সবাই ভারতীয় নাগরিক।

‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যের বাংলাভাষী মুসলমানরা বিশেষভাবে টার্গেট হচ্ছেন। ভাষা ও ধর্মের ভিত্তিতে হয়রানির অভিযোগ দ্রুত বাড়ছে।

বহু পরিবার জানিয়েছে, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি থাকা সত্ত্বেও তাদের স্বজনদের আটক করে রাখা হয়েছে। আদালতে হাজির না করে দিন পার করছে পুলিশ, যা আইনের পরিপন্থী।

গুজরাট পুলিশ জানিয়েছে, নথিপত্র যাচাইয়ের জন্য পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় থেকে দল ডেকে আনা হয়েছে। দাবি করা হচ্ছে, এই পরিচয়পত্র বাংলাদেশিরাও জালিয়াতির মাধ্যমে তৈরি করতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...