| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত অপু বিশ্বাস নুসরাত ফারিয়া জাহেদ খানসহ ১৭ তারকা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৯ ২১:৪৩:০১
হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত অপু বিশ্বাস নুসরাত ফারিয়া জাহেদ খানসহ ১৭ তারকা

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, ভাবনা, নিপুণসহ ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে হত্যাচেষ্টার মামলা দায়ের হয়েছে।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা এলাকায় গুলিবর্ষণের ঘটনায় এই মামলা দায়ের করেন এনামুল হক নামের এক ব্যক্তি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের ২৮৩ জন সদস্যসহ শতাধিক অজ্ঞাতনামাকেও আসামি করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত তারকারা আন্দোলন দমন করতে আর্থিক সহায়তা দিয়েছেন। বাদীর দাবি, গুলিতে তিনি আহত হন ও অজ্ঞান হয়ে পড়েন। ভাটারা থানার ওসি জানিয়েছেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

মামলায় আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...